মানসিক অবসাদে আত্মহত্যা মুদি ব্যাবসায়ীর - The News Lion

মানসিক অবসাদে আত্মহত্যা মুদি ব্যাবসায়ীর

 


দি নিউজ লায়নঃ     দীর্ঘ লকডাউন এর কারণে ব্যবসা আর্থিক মন্দা যাওয়ায় অবশেষে মানসিক অবসাদে আত্মঘাতী হলো এক মুদি ব্যবসায়ী। ঘটনাটি শান্তিপুর ব্লকের বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গবার চড় এলাকায়, পরিবারের কাছ থেকে জানা যায় 46 বছর বয়সী মনি মোহন বিশ্বাস তার মুদির দোকানের ব্যবসা দীর্ঘ লকডাউন এর কারণে মন্দা দেখা দেয়।


 যার কারনে বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন ওই ব্যক্তি, মাঝেমধ্যে শারীরিক অসুস্থতার কারণে ডাক্তার দেখাতেন কিন্তু পরিবারের কারোর সাথে কোন বিষয়ে আলোচনা করতেন না। সোমবার সন্ধ্যে সাতটা নাগাদ তার নিজের ঘরেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজনেরা। 


স্বভাবতই এই ঘটনা ঘটার পরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে, জানা যায় মৃত মনি মোহন বিশ্বাসের এক কন্যা সন্তান ও এক পুত্র সন্তানও আছে সংসারের একমাত্র রোজগারের ভরসা ছিল ওই ব্যক্তি। মঙ্গলবার শান্তিপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.